জয়ে শুরু স্মিথ যুগের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে। আয়ারল্যান্ডের সঙ্গে কালকের ম্যাচ দিয়ে শুরু হয়েছে অস্ট্রেলিয়ায় স্টিভেন স্মিথ যুগেরও। বেলফাস্টে নতুন অধিনায়ক ২১ রানে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়তে পেরেছেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ২৩ রানে। টসে জিতে ব্যাট করে ৪০.২ ওভারে অস্ট্রেলিয়া করেছিল ২২২ রান। ২৪ ওভারে ১৮১ রান তাড়া করতে আয়ারল্যান্ড ২৩.৪ ওভারে অলআউট হয়ে গেছে ১৫৭ রানেই। ক্রিকইনফো।