জয়ের আশায় ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ জয়ের স্মৃতিটা এখনো তরতাজা। পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে অ্যালিস্টার কুকদের চোখে এখন জয়ের স্বপ্নই আঁকার কথা। কিন্তু খেলাটা সংযুক্ত আরব আমিরাতে বলেই পাকিস্তান ক্রিকেট দলের কোচ ওয়াকার ইউনিস বুক বাঁধছেন আশায়, ‘আমি খুবই আত্মবিশ্বাসী, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে যেমন খেলেছি, তেমন খেলতে পারলে আমরা সিরিজটা জিততে পারব।’
গত বছর আরব আমিরাতে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করেছিল পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে করেছিল ড্র।
তিন বছর আগে এই আমিরাতেই ইংল্যান্ডকে ধবলধোলাই করেছিল পাকিস্তান। সেই জয়ের নায়ক সাঈদ আজমল এবার নেই। ওয়াকার ইউনিস অবশ্য সেটিকে খুব বড় করে দেখছেন না। ‘আমাদের স্পিনাররা, বিশেষ করে ইয়াসির শাহ ও জুলফিকার বাবর গত কয়েকটি ম্যাচে খুবই ভালো করেছে। আমি ওদের নিয়ে আশাবাদী’—বললেন পাকিস্তানের ক্রিকেট কোচ।
১৩ অক্টোবর আবুধাবিতে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। তথ্যসূত্র: আইএএনএস।