জয়ের ধারায় ফিরল কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও জয়ের ধারায় কলকাতা। সৌজন্য ​ছবি
আবারও জয়ের ধারায় কলকাতা। সৌজন্য ​ছবি

ইডেন গার্ডেনসে ১১ এপ্রিল বেঙ্গালুরুর কাছে হারের পর আবারও জয়ের ধারায় ফিরল কলকাতা। আজ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা। নির্দিষ্ট করে বললে পাঞ্জাব হেরেছে রাসেল-ইউসুফের জুটির কাছে।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বে​শ বিপর্যয়ে পড়েছিল কলকাতা। ৭.৫ ওভারে ৬০ রানে ৫ উইকেট হারিয়েছিল গৌতম গম্ভীরের দল। এ অবস্থায় কলকাতার জয়ের স্বপ্ন দেখা কঠিনই ছিল। সেই কঠিন কাজটা সহজ করে ফেললেন আন্দ্রে রাসেল ও ইউসুফ পাঠান। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৯৫ রান। রাসেলের ব্যাট হেসে ওঠে দারুণভাবে। ৩৬ বলে করেছেন ৬৬ রান। ইনিংসটি সাজিয়েছিলেন ৯ চার ও ২ ছয়ে। ইউসুফ অপরাজিত ছিলেন ২৮ রানে। পাঞ্জাব পেসার সন্দ্বীপ শর্মার দুর্ভাগ্য, ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়েও দল জেতাতে পারেননি।
এর আগে প্রথমে ব্যাট করে ​নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে পাঞ্জাব। সর্বোচ্চ ৬০ রান আসে অধিনায়ক জর্জ বেইলির ব্যাট থেকে। কলকাতার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন উমেশ যাদব।