জয়ের পথে নিউজিল্যান্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরি অ্যান্ডারসন কি পারবেন দলকে ফাইনালে তুলতে? ছবি: এএফপি
কোরি অ্যান্ডারসন কি পারবেন দলকে ফাইনালে তুলতে? ছবি: এএফপি

বৃষ্টি আইনের বোঝা বয়ে দারুণভাবেই এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের উড়ন্ত সূচনাকে ভিত্তিমূল ধরে ৪৩ ওভারে ২৯৮ রানের লক্ষ্যটা ছোঁয়ার পথে বেশ ভালোভাবেই আছে কিউইরা। এই প্রতিবেদন তৈরির সময় ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩০। জয়ের জন্য শেষ ৪৯ বল থেকে আর ৬৮ রান প্রয়োজন নিউজিল্যান্ডের। হাতে ৬ উইকেট রেখে এই লক্ষ্য তো সহজেই ছুঁয়ে ফেলার কথা সাত বারের সেমিফাইনালিস্ট দলটির।

খেলাটা কি ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার হাত থেকে বেরিয়ে যাচ্ছে? এই মুহূর্তে দুই-একটি উইকেট ফেলতে না পারলে আরও একবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হবে প্রোটিয়াদের। ব্যাট হাতে দারুণ খেলা দক্ষিণ আফ্রিকার জন্য কি আবারও ‘বৃষ্টি’ই কাল হয়ে দাঁড়াচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানা যাবে অল্প কিছুক্ষণ বাদেই।

এই মুহূর্তে কোরি অ্যান্ডারসন ৪৪ আর গ্রান্ট এলিয়ট ৪৭ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে নিয়ে যাচ্ছেন স্বপ্ন পূরণের পথে। অ্যান্ডারসন ৪০ আর এলিয়ট-দুজনেই অপরাজিত আছেন ৪০ রানে। এই মুহূর্তে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়া করাতে পারেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অ্যান্ডাসনকে রান আউট করার এক সুবর্ণ সুযোগ যে হাত ছাড়া করেছেন তিনি!