জয়ের পর
এই সিরিজে দুটি টেস্ট পাঁচ দিনে গিয়ে শেষ হয়েছে। আমাদের দৃঢ়তা কতটুকু, এটা তারই প্রমাণ
মুশফিকুর রহিম
চমৎকার। টেস্ট সিরিজ তো এভাবে কখনো জিতিনি। জেতার পর অবশ্যই খুব ভালো লাগছে
তামিম ইকবাল
অবশ্যই একটা ভালো অনুভূতি থাকে মনের ভেতরে। দলের জন্য অন্তত অবদান রাখতে পেরেছি
সাকিব আল হাসান
২০১৪ সালটা আমাদের ভালো যায়নি। সেখানে টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করা অনেক বড় অর্জন
মাহমুদউল্লাহ
আমি শুরুতে দলে ছিলাম না। আশাই করিনি এত বড় ইতিহাসের সাক্ষী হতে পারব
ইমরুল কায়েস
অসম্ভব ভালো লাগছে। ৩-০-তে হোয়াইটওয়াশের সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এতে নিজেরও অবদান থাকায় আরও বেশি ভালো লাগছে
মুমিনুল হক
অন্য রকম লাগছে আসলে। এই প্রথম টেস্ট সিরিজ জিতলাম। অনেক ভালো লাগছে
শফিউল ইসলাম
এই সিরিজের একটা ম্যাচে আমি নিজেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। আনন্দটা তাই বলে বোঝানোর মতো নয়
তাইজুল ইসলাম
অভিষেক সিরিজেই দল এত বড় সাফল্য পাবে ভাবিনি। অসাধারণ লাগছে
জুবায়ের হোসেন