জয়েসের আউট নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। অথচ নেই টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থা! পরশু অভাবটা হাড়ে হাড়েই টের পেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। বেলফাস্টে চতুর্থ ওয়ানডেতে আইরিশরা মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। দারুণ এক শটে বল এক্সট্রা কাভারে পাঠিয়ে দিয়ে এড জয়েস নিশ্চিত হয়ে গিয়েছিলেন বাউন্ডারি হচ্ছেই। তাই মাঝপথেই থেমে যান আইরিশ ওপেনার। কিন্তু বাউন্ডারি লাইন থেকে বলটা ধরে বোলারকে ফেরত পাঠান মোহাম্মদ নবী। বোলার ইয়ামিন আহমেদজাই ভেঙে দেন বোলিং প্রান্তের উইকেট। রানআউট! কিন্তু আইরিশদের দাবি, বল বাউন্ডারি পেরিয়েছে, ফিল্ডারের দাবি পেরোয়নি। ফিল্ডারের কথাই মানলেন আম্পায়ার। পরে এ নিয়ে হইচই। ম্যাচটা ৭৯ রানে জিতে সিরিজে ২-১-এ এগিয়ে গেছে আফগানিস্তান। ক্রিকইনফো।