ঝড়ের কবলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার অনুশীলন অবশেষে ইনডোর থেকে আউটডোরে ফিরেছে। বৃষ্টিময় কয়েকটি দিনের পর কাল হেসেছে ব্রিসবেনের আকাশ। তবে এই হাসি কতক্ষণ স্থায়ী হয়, সেই শঙ্কাও থাকছে। অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান যেমন বললেন, ‘এ মুহূর্তে তো দারুণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে আমার মনে হয় এটা শুধু আজকের জন্যই। সামনেই বৃষ্টি-বাদলা হবে আবার...।’
আবহাওয়ার পূর্বাভাসও বলছে একই কথা। শনিবার ব্রিসবেনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ উড়ে যেতে পারে গ্রীষ্মণ্ডলীয় সাইক্লোনে! আবহাওয়া অফিস বলছে বৃষ্টির সম্ভাবনা সেদিন শতকার ৮০ ভাগ। শুধু বৃষ্টি নয়, বজ্রসহ বৃষ্টি হতে পারে ৩০ সেন্টিমিটার। ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা তাই পুরোপুরিই থাকছে। সে ক্ষেত্রে পিছিয়ে যাবে মাইকেল ক্লার্কের ফেরাও। বাংলাদেশ অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ পয়েন্ট পেলে খুশিই হবে। তবে না খেলেই নিশ্চয়ই পয়েন্ট পেতে চাইবেন না মাশরাফিরা! এএফপি।