টস জয়ই কাল হলো পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওকসের আরও একটি উইকেট শিকার। সতীর্থদের সঙ্গে সেই উদ্‌যাপনই করছেন এই ইংলিশ পেসার। প্রথম দিনে ৩ উইকেট শিকার করেন ওকস। ছবি: এএফপি
ওকসের আরও একটি উইকেট শিকার। সতীর্থদের সঙ্গে সেই উদ্‌যাপনই করছেন এই ইংলিশ পেসার। প্রথম দিনে ৩ উইকেট শিকার করেন ওকস। ছবি: এএফপি
>প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৭৪ রান। ইংল্যান্ডের হয়ে ব্রড, অ্যান্ডারসন, ওকস তিনটি করে উইকেট শিকার করেন। ২ উইকেটে ১০৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।

লর্ডসে প্রথম টেস্টের কথা মনে আছে নিশ্চয়। টস জিতে ব্যাট নিয়ে কী ভুলটাই না করলেন জো রুট! পাকিস্তান পেসারদের সামনে হুড়মুড়িয়ে পড়ে ইংলিশরা অলআউট হয়েছিল ১৮৪ রানে। পরের ম্যাচে হেডিংলিতে টস জিতে ব্যাট নিয়েছে পাকিস্তান। পাকিস্তানেরও একই দশা! দিনের শুরুতে অবশ্য আলো ঝলমলে আবহাওয়া দেখে সরফরাজের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে ঠিকই মনে হয়েছিল। কে জানত আকাশের বুকে হঠাৎ করেই কালো মেঘ এসে জমা হবে। সেই মেঘের কিছুটা এসে জমা হবে পাকিস্তানের ব্যাটিংয়েও! 

ব্রড-অ্যান্ডারসন-ওকসের তোপের মুখে ৭৯ রানেই ড্রেসিংরুমে পাকিস্তানের সাত ব্যাটসম্যান। যেন প্রথম ম্যাচে ইংল্যান্ড ব্যাটসম্যানদের প্রতিচ্ছবি। চা-বিরতির আগে টেনেটুনে ১৭৪ রানে গিয়ে ঠেকে পাকিস্তানের স্কোর। জো রুট হয়তো মনে মনে ভাবছেন টস না জিতে ভালোই হয়েছে! ২ উইকেটে ১০৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।

ব্রডের বলে স্লিপে ক্যাচ দিয়ে দ্বিতীয় ওভারেই আউট হন ইমাম। পাকিস্তানের আরেক ওপেনার আজহারও ব্রডের শিকার হন। ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে টেনে তোলেন অলরাউন্ডার শাদাব খান। আউট হওয়ার আগে ৫২ বলে ১০টি চারে করেন ৫৬ রান। সব শেষে ব্যাট করতে নেমে ১৬ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন হাসান।

ইংল্যান্ডের হয়ে ব্রড, অ্যান্ডারসন, ওকস তিনটি করে উইকেট শিকার করেন।

এই টেস্টে একটানা সবচেয়ে বেশি টেস্ট (১৫৪) খেলার রেকর্ড করেন অ্যালিস্টার কুক। হাসান আলির বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন কুক। ৭ চারে ৪৬ রান করেন বাঁহাতি এই ওপেনার।

প্রথম দিন কোনো উইকেট পাননি আগের ম্যাচে পাকিস্তানের সেরা দুই বোলার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আমির।