টস হেরেও জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারজায় গতকাল টসে হেরেছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। টেস্টে সবচেয়ে বেশি টস হারার (৫০০) রেকর্ডটি ইংল্যান্ডের। আবার একই সঙ্গে টসে হেরেও সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটিও ইংল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের আগে ইংল্যান্ড ৪৯৯ টেস্টে টসে হেরেও ম্যাচ জিতেছে ১৭৩ বার। এ তালিকায় ইংল্যান্ডের পরের অবস্থানটি অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত খেলা ৭৮০ টেস্টের মধ্যে অস্ট্রেলিয়া ৩৮৫টিতে টসে হেরেছে এবং টস হারা ম্যাচে জিতেছে ১৬৮ বার। ২৪৮ টেস্টে টসে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, এর মধ্যে ম্যাচ জিতেছে ৭৪টি। এ তালিকায় তারা তিনে। চার নম্বরে থাকা পাকিস্তান ২০৭ টেস্টে টসে হেরে জিতেছে ৬৭ ম্যাচ। তালিকায় সবার নিচে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা ৯৩ টেস্টে বাংলাদেশ টসে হেরেছে ৪৫টিতে, এর মধ্যে জিতেছে মাত্র ২ টেস্ট।