টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফিল্ডিং নেওয়ার পেছনে উইকেটে আর্দ্রতা থাকার বিষয়টি কাজ করেছে বলে জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এ ম্যাচে অভিষেক হচ্ছে শুভাগত হোম ও তাইজুল ইসলামের।
দুই ইনিংসে ক্যারিবীয় ব্যাটসম্যানদের অলআউট করতে নিজেদের সামর্থ্যের কথা বললেন নাসির হোসেন। ম্যাচের আগে ধারাভাষ্যকর আতাহার আলী খানকে নাসির বললেন, ‘২০ উইকেট নেওয়ার সামর্থ্য আমাদের আছে ।’ এখন নাসিরের কথা কতটুকু বাস্তবায়ন হয়, সেটাই দেখার। সর্বশেষ খবর, ৫ ওভারে বিনা উইকেটে ১৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।