টসে জিতে বাংলাদেশের ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে হিউজ স্মরণ ।ছবি: শামসুল হক
মিরপুরে হিউজ স্মরণ ।ছবি: শামসুল হক

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সর্বশেষ দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। আজ বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে । একাদশে সুযোগ পেয়েছেন ১০ নম্বরে নেমে টেস্টে শতক হাঁকানো আবুল হাসান। ওয়ানডে অভিষেক হচ্ছে লেগ স্পিনার জুবায়ের হোসনের। মুমিনুল হকের জায়গায় মাঠে নামবেন ইমরুল কায়েস। ওদিকে জিম্বাবুয়ের দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনাশে পানিয়াঙ্গারার জায়াগায় খেলবেন টেন্ডাই চাতারা।
অকালপ্রয়াত অস্ট্রেলিয়ান ওপেনার ফিল হিউজের মৃত্যুশোক ছুঁয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলোয়াড়দেরও। দুদলের খেলোয়াড়েরা মাঠে নেমেছেন কালো বাহুবন্ধনী পড়ে। এছাড়া ম্যাচের আগে হিউজকে স্মরণ করা হয়েছে জায়ান্ট স্ক্রিনে।