গাপটিলের সেঞ্চুরি, ওয়েলিংটনে কিউই আধিপত্য

ব্রেন্ডন ম্যাককালামকে বেশ দ্রুতই হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দ্রুত বিদায়ের ধাক্কাটা সামলে ওঠা একটু কঠিনই। কিন্তু মার্টিন গাপটিলের অসাধারণ ব্যাটিং, সেই ধাক্কা তো সামাল দিয়েছেই, উল্টো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে কিউইদের হাতে এনে দিয়েছে আধিপত্যের লাগামটাও। বাংলাদেশের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে বিপদ থেকে রক্ষা করা গাপটিল এই মুহূর্তে অপরাজিত আছেন টানা দ্বিতীয় সেঞ্চুরিটি করেই। ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৮৭। ম্যাককালাম ছাড়াও সাজঘরের পথ ধরেছেন কেন উইলিয়ামসন।
তৃতীয় উইকেট জুটিতে রস টেলরের সঙ্গে মূল্যবান ১০০ রান যোগ করে নিউজিল্যান্ড ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিজেদের হাতে। টেলর অপরাজিত আছেন ৩৩ রানে। এর আগে আউট হওয়ার আগে ব্রেন্ডন ম্যাককালাম করেন ১২ আর কেন উইলিয়ামসন ৩৩। দ্বিতীয় উইকেট জুটিতে গাপটিল আর উইলিয়ামসন যোগ করেন ৬২ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি জেরম টেলর ও আন্দ্রে রাসেল। রাসেলের বলে ক্রিস গেইল ধরেন উইলিয়ামসনের ক্যাচ। জেরম টেলর জেসন হোল্ডারের দারুণ এক ক্যাচ বানান ব্রেন্ডন ম্যাককালামকে।