টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

>জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
মাশরাফি বিন মুর্তজার টসভাগ্য ভালো। অধিনায়ক হিসেবে শেষ ওয়ানডে সিরিজের শুরুটা ভালোই হলো তাঁর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচের মাধ্যমেই অধিনায়কত্বে অভিষেক ঘটতে যাচ্ছে জিম্বাবুয়ের ব্যাটসম্যান চামু চিবাবার। ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক ছুঁতে তামিমের চাই আর ১০৮ রান। ব্যাট করতে নেমে হয়তো তামিমের মাথায় সে লক্ষ্যটাও থাকবে।
দারুণ ফর্মে থাকা শফিউল ইসলামকে বাইরে রেখে দল সাজিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম আছেন বাংলাদেশ একাদশে। চোট থেকে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ফিরছেন প্রথম ম্যাচ দিয়ে।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে
চামু চিবাবা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোদজি, ডোনাল্ড তিরিপানো, ওয়েসলি মাধেভেরে, ক্রিস্টোফার এমপোফু, কার্ল মুম্বা