টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে অভিষেক হলো সাব্বিরের। ছবি: শামসুল হক
ওয়ানডে অভিষেক হলো সাব্বিরের। ছবি: শামসুল হক

মাশরাফি বিন মুর্তজার টস-ভাগ্য যে খুব একটা ‘সুবিধা’র নয়, তা আরেকবার দেখা মিলল আজ! চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক। টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক।
সিরিজের শুরুতেই টসের ব্যাপারটি ছিল বেশ আলোচনায়। মূল কারণ শিশির। সন্ধ্যায় শিশিরভেজা বলে বিপাকে পড়তে পারেন স্পিনাররা। শিশিরের কারণে বল ভিজে যাবে। সমস্যা হবে গ্রিপিংয়ে, কঠিন হয়ে যাবে বল ঘোরানো। ফ্লাডলাইটের নিচে পিচ্ছিল বল ধরতে সমস্যা হবে ফিল্ডারদেরও। টসে জিতে আগে বোলিং করাটা বেশি গুরুত্বপূর্ণ এসব কারণেই। এ কারণে টসে জিতে নির্দ্বিধায় আগে ফিল্ডিং নিয়েছেন জিম্বাবুয়ে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও টসের সময় বললেন, ‘টসে জিতলে আমরা বোলিং-ই নিতাম।’
ওয়ানডে দলে বাংলাদেশের বেশ কয়েকটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। স্কোয়াডে নতুন যোগ হ​য়েছেন মাশরাফি, আল আমিন, সাব্বির রহমান ও আরাফাত সানি। এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো সাব্বিরের।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি মুর্তজা, আরাফাত সানি, আল আমিন হোসেন, রুবেল হোসেন।
জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা, ভুসি সিবান্দা, ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, এল্টন চিগুম্বুরা, সলোমান মায়ার, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, জন নিয়ুম্বু, টেন্ডাই চাতারা, তাফাদজাওয়া কামুনগোজি।