জয়ের জন্য দরকার ১৩ রান। কাল ফতুল্লা আউটার স্টেডিয়ামে এই সমীকরণ নিয়েই শেষ ওভারটা শুরু করেছিল র্যা পিড ফাউন্ডেশন। দলটির নয় নম্বর ব্যাটসম্যান ইমন আহমেদ প্রথম দুই বলেই মেরে দিলেন ছক্কা। স্কোরে সমতা। কিন্তু এরপর চার বলে ১ রানের সমীকরণটাই মেলাতে পারল না র্যা পিড। তৃতীয় বলে রানআউট ইমন। পরের দুটি ডট, শেষ বলে বোল্ড সাইফুল। ম্যাচ টাই। ১ পয়েন্ট পেয়েই রেলিগেশন বাঁচিয়ে ফেলল বয়েজ। প্রথম দুই বলে ছক্কা খেয়েও শেষের নায়ক বয়েজের মোখলেসুর রহমান। ২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করা র্যা পিডের হয়ে এর আগে সেঞ্চুরি করেছেন ওয়ানডাউন ব্যাটসম্যান আশিকুর রহমান (১০১)।
কাল বিকেএসপিতে রেলিগেশন লিগের অন্য ম্যাচে বারিধারা ড্যাজলার্সকে (১২৮) ৮ উইকেটে হারিয়েছে ধানমন্ডি প্রগতি সংঘ। ম্যাচ জিতেও লাভ হয়নি প্রগতির, ৮ পয়েন্ট নিয়ে ড্যাজলার্সের (৪) সঙ্গে নেমে গেছে দ্বিতীয় বিভাগে। বয়েজের পয়েন্ট ৯, র্যা পিডের ১১।