টাকার কাঙাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা করেছিলেন জাভেদ মিয়াঁদাদ, হঠাৎই খোঁচা দিলেন শহীদ আফ্রিদিকে। বলেছেন, আফ্রিদি নাকি টাকার জন্যই বিদায়ী ম্যাচ খেলতে চান! এমন কথা শুনে চুপ থাকেননি আফ্রিদিও। তাঁর মতে, মানুষ তাঁকে ভালোবাসে। তাই বিদায়ী ম্যাচ খেলতে পারলেন কি না, সেটি নিয়ে মাথা ঘামান না। বরং বলেছেন মিয়াঁদাদই ‘টাকার কাঙাল’, ‘টাকাটা সব সময়ই মিয়াঁদাদের জন্য বিশেষ ব্যাপার। এটাই ইমরান খানের সঙ্গে তাঁর পার্থক্য গড়ে দিয়েছে!’ আফ্রিদির এমন চাঁছাছোলা জবাব গিলতে পারেননি মিয়াঁদাদ। উত্তরসূরির বিরুদ্ধে তুলেছেন ম্যাচ পাতানোর অভিযোগ, ‘আফ্রিদির প্রতি আমার চ্যালেঞ্জ রইল, সে মেয়ের নামে কসম খেয়ে বলুক পাকিস্তানের ম্যাচ পাতায়নি!’ এবার আফ্রিদি মুখে কিছু বলেননি, আদালতেরই শরণাপন্ন হচ্ছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।