প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ একাদশে থাকলেই তামিম ইকবালকে ছুঁয়ে ফেলবেন মুশফিকুর রহিম। মুশফিক সতীর্থকে ছোঁবেন বাংলাদেশের হয়ে একটানা সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডে। মুশফিক সর্বশেষ দলের বাইরে ছিলেন সেই ২০১০ সালে ইংল্যান্ড সফরের শেষ দুটি ওয়ানডেতে। এরপর ২০১০ সালের ১৫ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে ফেরার পর থেকে আর কোনো ম্যাচে দলের বাইরে ছিলেন না উইকেটকিপার-ব্যাটসম্যান। পরশু জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটা ছিল মুশফিকের টানা ৮৪তম ম্যাচ। তামিম ইকবাল ২০০৭ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে ২০১০ সালের জুলাই পর্যন্ত খেলেছেন টানা ৮৫টি ম্যাচ। বাংলাদেশের হয়ে টানা ওয়ানডে খেলায় তৃতীয় সাকিব আল হাসান (৭৮)। টানা ওয়ানডে খেলার বিশ্ব রেকর্ডটা শচীন টেন্ডুলকারের। ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ১৮৫টি ওয়ানডে খেলেছেন ব্যাটিং কিংবদন্তি।