২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থেকে এবারের শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে—টানা ২৩ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নিষেধাজ্ঞা থাকায় আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচটি খেলতে পারেননি। মাশরাফি এর আগে সর্বোচ্চ টানা ৯ ওয়ানডেতে টস করেছিলেন বাংলাদেশের হয়ে। বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ ৪০ ওয়ানডেতে নেতৃত্ব দিলেও টানা ম্যাচের হিসাবে শীর্ষ পাঁচেও নেই মাশরাফির নাম। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত টানা ৩৮ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যেখানে সবার ওপরে মোহাম্মদ আশরাফুল। আশরাফুল অধিনায়ক ছিলেন এই ৩৮ ম্যাচেই। ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন হানসি ক্রনিয়ে। ১৯৯৪ থেকে ২০০০ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকা টানা ১৩০টি ওয়ানডে খেলেছে অকালপ্রয়াত ক্রনিয়ের নেতৃত্বে।
ওয়ানডেতে বাংলাদেশকে টানা ম্যাচে নেতৃত্ব
৩৮ মোহাম্মদ আশরাফুল ২০ জুলাই ২৩ জানুয়ারি
২০০৭ ২০০৯
৩৭ মুশফিকুর রহিম ১৩ অক্টোবর ২৫ আগস্ট
২০১১ ২০১৪
২৯ হাবিবুল বাশার ২৩ ডিসেম্বর ৩০ জুলাই
২০০৪ ২০০৬
২৭ হাবিবুল বাশার ৭ অক্টোবর ১২ মে
২০০৬ ২০০৭
২৬ সাকিব আল হাসান ২৬ জুলাই ২১ জুন
২০০৯ ২০১০