টানা সাতের 'ছয়' রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৮টি টেস্ট খেলেছেন। বয়স মাত্র ২৫। তবে এখনই রেকর্ড বইয়ের এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেলেন লোকেশ রাহুল, যেখানে এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারাদের মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের অবস্থান। আর সেটি হলো টেস্টে সবচেয়ে বেশি টানা পঞ্চাশ কিংবা পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে ৮৫ রান করে এই ক্লাবে যোগ দিয়েছেন ভারতীয় ওপেনার রাহুল। এত দিন যৌথভাবে রেকর্ডটির মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস, শিবনারায়ণ চন্দরপল, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স। 

টেস্টে টানা পঞ্চাশ কিংবা পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস

     এভারটন উইকস (ওয়েস্ট ইন্ডিজ)

৭  (১৪১, ১২৮, ১৯৪, ১৬২, ১০১, ৯০, ৫৬)

     অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে)

৭  (৬৫, ১৮৩*, ৭০, ৫৫, ২৩২*, ৭৯, ৭৩)

     শিবনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ)

৭  (৬৯, ৭৪, ৫০, ১১৬*, ১৩৬*, ৭০, ১০৪)

     কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

৭  (৭৫, ৩১৯, ১০৫, ১৪৭, ৬১, ৭৯, ৫৫)

     ক্রিস রজার্স (অস্ট্রেলিয়া)

৭  (৫৫, ৫৫, ৫৭, ৬৯, ৯৫, ৫৬, ৯৫)

     রাহুল লোকেশ (ভারত)

৭  (৯০, ৫১, ৬৭, ৬০, ৫১*, ৫৭, ৮৫)