টানা সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরি—অসাধারণ এই কীর্তিটাকে একান্তই ব্যক্তিগত বানিয়ে ফেলেছিলেন কুমার সাঙ্গাকারা। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত তিনবার টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। এই সময়কালে অন্য কারও এমন কীর্তি ছিল না। কাল দুবাই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে সাঙ্গাকারার একচেটিয়া প্রাধান্য ভেঙেছেন ডেভিড ওয়ার্নার। টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা সপ্তম অস্ট্রেলিয়ান এই ওপেনার। তিনবার এই কীর্তি করে টানা তিন সেঞ্চুরির এই রেকর্ডে সাঙ্গাকারাই সবার ওপরে। দুবার করে এমন কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস, ভারতের সুনীল গাভাস্কার ও শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভার। ১৯৪৮ সালে টানা পাঁচ ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন উইকস—বিশ্ব রেকর্ড এটাই।