টানা ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০৮, ৩৬৫ ও ৩০২। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচেই ৩০০ ছাড়াল ইংল্যান্ড। নিজেদের ওয়ানডে ইতিহাসেও এই প্রথম টানা তিন ইনিংসে ৩০০ ছাড়াল ইংলিশরা। ওয়ানডেতে টানা তিন ইনিংসে তিন শ করা পঞ্চম দল ইংল্যান্ড। এ ছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আছে এই কীর্তি। ২০০২ সালে প্রথম এই কীর্তি গড়া পাকিস্তান ২০০৪ সালেও টানা তিন ইনিংসে করে ৩০০ রান। ২০০৬ সালে অস্ট্রেলিয়া ছোঁয় পাকিস্তানকে। ২০০৬ সালেই টানা ৫ ইনিংসে তিন শ ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। মাস পাঁচেক পরেই ২০০৭ সালে টানা ৬ ম্যাচে ৩০০ করে অস্ট্রেলিয়া ওঠে নতুন উচ্চতায়। টানা ৩০০ করার রেকর্ড হিসেবে টিকে আছে ওটাই।