প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-অস্ট্রেলিয়া চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পুনেতে শুরু ২৩ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার তিনটি টি-টোয়েন্টি ম্যাচের শেষেরটি আবার ২২ ফেব্রুয়ারি। ওই সময় পুরো কোচিং দলকে নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেম্যান থাকবেন ভারতে। শ্রীলঙ্কার বিপক্ষে সে সিরিজে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের কোচ থাকবেন কে? সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন শেন ওয়ার্ন। ১৭, ১৯ ও ২২ ফেব্রুয়ারির তিনটি টি-টোয়েন্টির জন্য স্বাগতিক দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন কিংবদন্তি স্পিনার। বাকিটা ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে। আইএএনএস।