প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোনা যাচ্ছিল মাইক হাসির নাম। কিন্তু এক সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি কোচ হয়ে গেলেন জাস্টিন ল্যাঙ্গার। ১৭, ১৯ ও ২৩ ফেব্রুয়ারি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এই তিন ম্যাচের জন্যই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের কোচ করা হয়েছে ল্যাঙ্গারকে। ড্যারেন লেম্যান থাকার পরও ল্যাঙ্গারকে কোচ করা কেন? কারণ ওই সময় চার টেস্টের সিরিজ খেলার জন্য টেস্ট দল নিয়ে ভারতে থাকবেন লেম্যান। গত জুনে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজেও লেম্যানের অনুপস্থিতিতে স্মিথ-ওয়ার্নারদের কোচ করা হয়েছিল সাবেক এই ওপেনারকে।