টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে আরিফুল
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল ঘোষিত ২৫ সদস্যের দলে চমক বলতে অলরাউন্ডার আরিফুল হকের অন্তর্ভুক্তি। জিম্বাবুয়ে সিরিজের সবাই আছেন প্রাথমিক এই দলে। ডাক পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজে সুযোগ না পাওয়া নাসির হোসেন, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, আবুল হাসান ও কামরুল ইসলাম। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এনামুল হক, জুবায়ের হোসেন, রনি তালুকদার, সোহাগ গাজী ও চোটের সঙ্গে লড়াই করা রুবেল হোসেন।
আগামীকাল খুলনায় শুরু হবে অনুশীলন ক্যাম্প।
প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, মুক্তার আলী।