টি-টোয়েন্টি বিশ্বকাপের মহিলা দল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেদের দল ঘোষিত হয়েছে আগেই। কাল ঘোষণা করা হলো ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মেয়েদের দলও। থাইল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলা ১৪ জনের দলের সঙ্গে চূড়ান্ত দলে যোগ হয়েছেন ওপেনার সানজিদা ইসলাম।
আপাতত চার দিনের বিরতি চললেও বিশ্বকাপ সামনে রেখে এক মাস ধরেই চলছে মেয়েদের অনুশীলন। সিটি ক্লাব মাঠ ও বিকেএসপিতে আটটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। শ্রীলঙ্কান কোচ গামাগির অধীনে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু হওয়ার কথা ১৩ ফেব্রুয়ারি থেকে। রিপোর্টিং তার আগের দিন।
বাংলাদেশ মহিলা দল: জাহানারা আলম, আয়েশা রহমান, সালমা খাতুন, ফারজানা হক, রুমানা আহমেদ, লতা মণ্ডল, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, রিতু মনি, শারমিন আক্তার, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার ও সানজিদা ইসলাম।
স্ট্যান্ডবাই: রুবাইয়া হায়দার, শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন ছন্দা, নুজহাত তাসনিয়া ও তাজিয়া আক্তার।