টি-টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টি-টোয়েন্টিতে ২০০ রানের টার্গেটি দিয়েও জিততে পারেনি ভারত। কাল কটকে মাত্র ৯২ রান করে তাই হারার আগেই হেরে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। স্বাগতিকদের পরাজয় যখন সময়ের ব্যাপার, তখনই মাঠে পানির বোতল ছুড়ে উত্তেজনা ছড়ায় দর্শকেরা। ৩ উইকেটে ৭০ রান করা দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য যখন ৪২ বলে দরকার ২৩ রান, দর্শক-হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় খেলা। কিছু সময় পর খেলা শুরু হলেও ভারতের ভাগ্যের পরিবর্তন হয়নি। ১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা (৯৬/৪)। ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা অ্যালবি মরকেল।
সিরিজের শেষ তথা তৃতীয় টি-টোয়েন্টি আগামী পরশু, কলকাতায়। ক্রিকইনফো।