টি-টোয়েন্টিও জিতল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ জয়ের পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচও জিতল ইংল্যান্ড। কাল কার্ডিফে তারা ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১২ রান। হাতে পাঁচ উইকেট। কিন্তু বেন স্টোকসের ওই ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণে ব্যর্থ অ্যাশেজের বিজিতরা। প্রথমে ব্যাটিং করে অধিনায়ক মরগানের ৩৯ বলে ৭৪ ও মঈনের ৪৬ বলে অপরাজিত ৭২ রানের সুবাদে ৫ উইকেটে ১৮২ করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভেন স্মিথ ৫৩ বলে ৯০ রান করলেও ৮ উইকেটে ১৭৭ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। ক্রিকইনফো।