টি-টোয়েন্টিতে টানা ছক্কা
শেষ ওভারের প্রথম চার বলে ছক্কা। কার্লোস ব্রাফেটের তাণ্ডবেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। আরও দুটি বল খেলার সুযোগ পেলে কি ব্রাফেট ছুঁয়ে ফেলতেন যুবরাজ সিংকে? পারতেন কিনা কে জানে, তবে যা করেছেন সেটাই বা কজন করেছে! যুবরাজ-ব্রাফেট ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার বলে ছক্কা মেরেছেন আর মাত্র তিন ব্যাটসম্যান—ইংল্যান্ডের দিমিত্রি মাসকারেনহাস, দক্ষিণ আফ্রিকার জাস্টিন অনটং ও কেনিয়ার রাকেপ প্যাটেল।
আন্তর্জাতিকটি-টোয়েন্টিতে টানা চার বা ততোধিক ছক্কা
৬
যুবরাজ সিং
ভারত-ইংল্যান্ড
বোলার
স্টুয়ার্ট ব্রড
ভেন্যু: ডারবান
সাল: ২০০৭
দিমিত্রি মাসকারেনহাস
ইংল্যান্ড-নিউজিল্যান্ড
বোলার
জিতান প্যাটেল
ভেন্যু: অকল্যান্ড
সাল: ২০০৮
জাস্টিন অনটং
দ. আফ্রিকা-নিউজিল্যান্ড
বোলার
কেন উইলিয়ামসন
ভেন্যু: ওয়েলিংটন
সাল: ২০১২
৪
রাকেপ প্যাটেল
কেনিয়া-হল্যান্ড
বোলার
মাইকেল রিপন
ভেন্যু: উইন্ডহোয়েক
সাল: ২০১৩
কার্লোস ব্রাফেট
ও. ইন্ডিজ-ইংল্যান্ড
বোলার
বেন স্টোকস
ভেন্যু: কলকাতা
সাল: ২০১৬