টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের পর কাল টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ মুকুটটিও হারিয়েছেন সাকিব আল হাসান। তাঁকে সরিয়ে এক নম্বরে উঠেছেন গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েলের টি-টোয়েন্টির ‘নাম্বার ওয়ান’ অলরাউন্ডার হতে বড় ভূমিকা রেখেছে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। দুর্দান্ত ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন সবাইকে। ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট ৩৮৮, যেটি তাঁর ক্যারিয়ার-সেরা। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬। ৩১৯ পয়েন্ট নিয়ে তিনে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।
৩০ আগস্ট প্রকাশিত আইসিসির আগের র্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে ম্যাক্সওয়েলের পার্থক্য ছিল ১৭ পয়েন্ট। সেটি তো ঘুচিয়েছেনই, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার নিজেকে এগিয়ে নিয়েছেন আরও অনেকটা। টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রাজত্ব হারালেও ওয়ানডের শীর্ষস্থানটি এখনো ধরে রেখেছেন সাকিব।