টি-টোয়েন্টিতেও ইমরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়ানডের দলটাকেই রেখে দিলেন নির্বাচকেরা। কাল ঘোষিত ১৪ সদস্যের দলের সবাই ছিলেন মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজের দলে। সদ্যোজাত সন্তানকে দেখতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সাকিব আল হাসান নেই অনুমিতভাবেই।
বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা রুবেল হোসেন, সৌম্য সরকার, সোহাগ গাজী ও রনি তালুকদারও নেই দলে। ফিরেছেন মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, আল আমিন হোসেন ও এনামুল হক। ইমরুল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১১ সালে। দলে নতুন মুখ কামরুল ইসলাম। দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামীকাল ও ১৫ নভেম্বর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, এনামুল হক ও কামরুল ইসলাম।