প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা গ্ল্যাডিয়েটরস-ঢাকা গ্ল্যাডিয়েটরস-কুমিল্লা ভিক্টোরিয়ানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন চ্যাম্পিয়ন। তিনবারই অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। তিনটি স্বীকৃত টি-টোয়েন্টির ফাইনাল খেলে তিনটিতেই জয়—শতভাগ সাফল্যের এই রেকর্ডে শুধু মাশরাফিই নেই, আছেন আরও তিনজন। মাশরাফির মতোই তিনটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়ে তিনটিতেই জিতেছেন হ্যামিল্টন মাসাকাদজা, রোহিত শর্মা ও জিহান মুবারক। চারবার ফাইনাল খেলে চারবারই চ্যাম্পিয়ন হয়ে তালিকায় সবার ওপরে ইমরান নাজির। অধিনায়ক নাজিরের সব সাফল্যই পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। তবে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ফাইনাল জেতায় নাজির আছেন দুইয়ে। পাঁচটি করে ফাইনাল জিতে সবার ওপরে মহেন্দ্র সিং ধোনি ও শোয়েব মালিক। তবে তাঁরা হেরেছেনও কম নয়। অধিনায়ক ধোনি ৫টি ফাইনালে, মালিক ৪টিতে।