প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও ভারতের সর্বোচ্চ স্কোর নিজের করে নিলেন রোহিত শর্মা। তাঁর ১০৬ রানের ইনিংসটা অবশ্য ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ভারতের প্রথম সেঞ্চুরি নয়। সুরেশ রায়না ১০১ রান করেছিলেন এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই, ওটাই ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট দেখেছে ১৫টি সেঞ্চুরি। সবচেয়ে বেশি সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের—৩টি করে। ভারত ও শ্রীলঙ্কার আছে ২টি করে। ১টি করে আছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, পাকিস্তান ও স্কটল্যান্ডের। আর সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে, ৩টি করে।