টি-টোয়েন্টির স্বাগতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি। ২০ ওভারের ক্রিকেট। মজার ব্যাপার, এই ২০ ওভারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা দলের সংখ্যা এখন ঠিক ২০। এই ২০ দল মিলে এখন পর্যন্ত ৪২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে। এই ম্যাচের ৪৩টি হয়েছে বাংলাদেশে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশে এ পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছে ১৬টি দেশ। বাংলাদেশে টি-টোয়েন্টি খেলেনি শুধু বারমুডা, কানাডা, কেনিয়া ও স্কটল্যান্ড। পৃথিবীর অন্য কোনো দেশে এতগুলো দল আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি দল খেলেছে শ্রীলঙ্কায়। ১২টি দল খেলেছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতে। আইপিএল আয়োজক ভারতে ৬টি দল মিলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে মাত্র ১০টি।