টি-টোয়েন্টি বিশ্বকাপ আট শহরে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ মার্চ শুরু হয়ে ৩ এপ্রিল শেষ—তারিখ চূড়ান্ত হয়েছিল আগেই। আয়োজক দেশ ভারত, এটা ঠিক হয়েছে আরও আগে। ২০১৬ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যুগুলোর নামও কাল জানিয়ে দিল বিসিসিআই। বড় বিস্ময় সেখানেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ নামে পরিচিতি পেয়ে যাওয়া এই টুর্নামেন্টের আগের পাঁচটি আসরে সর্বোচ্চ তিন শহরে খেলা হয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ডে দ্বিতীয় আসরে তো দুই শহরের তিন মাঠে। সেখানে ভারতের টুর্নামেন্টটি হবে কিনা আটটি শহরে! শহরগুলো হলো: কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মুম্বাই, নাগপুর ও দিল্লি। ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেনে। ক্রিকইনফো।