টি-টোয়েন্টিতে গেইলের ৮ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম কী? ক্রিস গেইলের কথাই হয়তো বলবেন। সেই স্বীকৃতির সার্থকতাও নিয়মিতই প্রমাণ করে যাচ্ছেন এই জ্যামাইকান। ২০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ১৫টি সেঞ্চুরির মালিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন ৮ হাজার রানের মাইলফলক। গত পরশু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়ার বিপক্ষে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে জ্যামাইকাকে জিতিয়েছেন এই বাঁহাতি। গেইলের ৮০৩৭ রানের পর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের ৬৪৭১। ক্রিকইনফো।