টি-টোয়েন্টিতেও শীর্ষে সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এপ্রিলে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্যারিয়ার-সর্বোচ্চ ৩৯৩ রেটিং পয়েন্ট নিয়েও আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ড র্যা ঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব। এরপর নিষিদ্ধ হয়ে একটি ম্যাচ খেলতে না-পারার খেসারত দিয়ে ১৫ পয়েন্ট খোয়ান। তবে বছরের শেষে এসে টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যা ঙ্কিংয়েও সবার ওপরে সাকিবের নাম। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের ব্যর্থতাই আবার এক নম্বরে তুলেছে সাকিবকে। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং ৩৭৮, কাল নিষিদ্ধ হওয়া হাফিজের পয়েন্ট ৩৬৪। তথ্যসূত্র: আইসিসি র্যা ঙ্কিং।