টি-টোয়েন্টির সেরা বোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে দরকার ৮ উইকেট। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগটা (বিপিএল) এই সমীকরণ নিয়েই শুরু করেছিলেন সাকিব আল হাসান। তবে মাইলফলকটা ছুঁতে একটু দেরিই হয়ে গেল, ৮ উইকেট পেতে বাংলাদেশের অলরাউন্ডারকে খেলতে হলো ১০ ম্যাচ। ৩০ নভেম্বর রংপুর রাইডার্সের শ্রীলঙ্কার ব্যাটসম্যান জিহান রুপাসিংহেকে আউট করে ২৫০তম উইকেটটি পেলেন ঢাকা ডায়নামাইটসের সাকিব। এটি ছিল সাকিবের ২১৯তম টি-টোয়েন্টি ম্যাচ। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৫০ উইকেট পাওয়া নবম বোলার সাকিব। সাকিবের ঢাকা ডায়নামাইটস সতীর্থ ডোয়াইন ব্রাভো টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক। ৩৩৯ ম্যাচে ৩৫৮ উইকেট ক্যারিবীয় পেসারের।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট
ম্যাচ সেরা
৩৬১ ডোয়াইন ব্রাভো ৩৪০ ৫/২৩
২৯৯ লাসিথ মালিঙ্গা ২২১ ৬/৭
২৮১ ইয়াসির আরাফাত ২২৬ ৪/৫
২৬৩ আলফোন্সো টমাস ২২৫ ৫/২৪
২৬০ সাঈদ আজমল ১৮৩ ৪/১৪