টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে আপনি কি সন্তুষ্ট?

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। এর মাধ্যমেই বলে-কয়ে দেশের ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের বাতাস বওয়া শুরু হলো যেন। ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে এই উপলক্ষ্যে।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এ সময় অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক পাশে ছিলেন।

দলে প্রথমবারের মতো বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

এক নজরে দেখে নিন বাংলাদেশ দল -

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন, আমিনুল ইসলাম। দল নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন ভোটের মাধ্যমে।