টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা ঙ্কিং হয়তো ভিন্ন কিছু বলবে, কিন্তু টি-টোয়েন্টিতে বিশ্বসেরা দলের নাম এখন ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তো তারাই। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই বিশ্ব চ্যাম্পিয়নদের দেখা পাওয়া গেল না। দুবাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেছে পাকিস্তান। এএফপি।
অধিনায়ক হওয়ার পর প্রথম তিন টি-টোয়েন্টিতেই দলকে জয় এনে দিয়েছেন সরফরাজ আহমেদ। পরশু ৩২ বলে অপরাজিত ৪৬ রান করে গড়ে দিয়েছেন জয়ের ভিত্তিও। দুই ম্যাচেই পাকিস্তানের স্পিনের জবাব ছিল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে। প্রথম ম্যাচে বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও স্পিনারদের ৮ ওভারে মাত্র ৪০ রান নিতে পেরেছে ক্যারিবীয়রা। ১৬১ রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ৪৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে সুনীল নারাইনের ঝোড়ো ৩০ ব্যবধানটা কমিয়ে এনেছে ১৬ রানে। আগামীকাল সিরিজের শেষ টি-টোয়েন্টি আবুধাবিতে।