টি-টোয়েন্টির ফেরিওয়ালারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বুধবার ডাবল সেঞ্চুরি পূর্ণ করে কাল ২০১তম স্বীকৃত টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন ইউসুফ পাঠান। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০০ ম্যাচ খেলা ৩১তম ক্রিকেটার তিনি। ১৯৯ ম্যাচ খেলে তাঁর পরেই আছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। সাকিব আল হাসানও ২০০ ম্যাচ খেলার বেশ কাছাকাছি চলে গেছেন, গতকাল তিনি ১৮৭তম ম্যাচ খেলেছেন। তবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার দিক থেকে অনেক পিছিয়ে সাকিব-গম্ভীররা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে পরিচিত মুখ কাইরন পোলার্ড তো ট্রিপল সেঞ্চুরিই (৩০২) করে ফেলেছেন। তাঁর ওয়েস্ট ইন্ডিয়ান সতীর্থ ডোয়াইন ব্রাভোও আছেন তিন শতকের অপেক্ষায় (২৯৪)।