টি-টোয়েন্টির বুড়োরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলেই যাচ্ছেন ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পি​নার বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন টি-টোয়েন্টি লিগে। পরশু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচটা হগ খেললেন ৪৫ বছর ৬৪ দিন বয়সে। আইপিএল তো বটেই, ভারতের মাটিতেই সবচেয়ে বেশি বয়সে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেললেন হগ। অস্ট্রেলিয়ান স্পিনার পেছনে ফেলেছেন প্রাভিন তাম্বেকে। গত ১৮ জানুয়ারি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৪৪ বছর ১০২ দিন বয়সে মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন তাম্বে। ২০ ওভারের স্বীকৃত ক্রিকেটে হগের চে​েয় বেশি বয়সে খেলেছেন মাত্র পাঁচ জন। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় কার্লটন সন্ডার্স। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের স্ট্যানফোর্ড টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের একমাত্র ম্যাচটি ৫০ বছর ৯২ দিন বয়সে খেলেন টার্কস অ্যান্ড কেইকোসের এই অফ স্পিনার।

 সবচেয়েবেশিবয়সেটি-টোয়েন্টি

                                                         ম্যাচ                     টুর্নামেন্ট                      সাল

৫০বছর৯২দিন        কার্লটন সন্ডার্স        টার্কস অ্যান্ড কেইকোস-মন্টসেরাট স্ট্যানফোর্ড ২০/২০       ২০০৮

৪৯বছর২২৫দিন      মারিও ফোর্ড          বাহামাস-জ্যামাইকা               স্ট্যানফোর্ড ২০/২০       ২০০৮

৪৮বছর২০২দিন      ভেনরিস বেনেট       বাহামাস-কেম্যান আইল্যান্ড        স্ট্যানফোর্ড ২০/২০       ২০০৬

৪৬বছর১৭৯দিন      অজিত একানায়েকে   কুরুনেগালা-শ্রীলঙ্কা নেভি          প্রিমিয়ার ক্লাব টুর্নামেন্ট  ২০১২

৪৬বছর২৯দিন        ডানাভান মরিসন      বাহামাস-কেম্যান আইল্যান্ড        স্ট্যানফোর্ড ২০/২০       ২০০৬