টিকে থাকার কঠিন পরীক্ষায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহালিতে স্মিথের ব্যাটে ঝড়।
মোহালিতে স্মিথের ব্যাটে ঝড়।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে ১৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে যে দারুণ ফর্মে ছিলেন স্টিভেন স্মিথ, সেটি যেন হারিয়ে ফেললেন বিশ্বকাপে এসে। ওদিকে কিউইদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করায় দলও চাপে। একই কারণে পাকিস্তানের বিপক্ষে আজ মোহালির ম্যাচটা তাই বেশ গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। আর সেই বড় ম্যাচেই ব্যাট হাতে স্বরূপে ফিরলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ৪৩ বলে অপরাজিত ৬১ রানের ঝলমলে ইনিংস। আগে ব্যাট করে অস্ট্রেলিয়াও অধিনায়কের দুর্দান্ত ইনিংসে ভর করেই পাকিস্তানকে ছুড়ে দিল ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর।
অস্ট্রেলিয়া হারলে তবু কিছুটা সম্ভাবনা বেঁচে থাকবে সেমিফাইনালে খেলার। পাকিস্তান হারলেই পত্রপাঠ বিদায়। কঠিন এই হিসেব-নিকেশের সামনে দাঁড়িয়ে মোহালির ম্যাচটায় বোলিংও খুব আহামরি হলো না শহীদ আফ্রিদিদের। দুই স্পিনার আফ্রিদি আর ইমাদ ওয়াসিমকেই যা একটু সমীহ করে খেলেছে অস্ট্রেলিয়ানরা, বাকিরা মার খেয়েছেন বেধড়ক।
৭.২ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে শুরুটা খারাপ করেনি পাকিস্তান। শুরুর এই ধাক্কা সামলাতে মাঝে দিকে রান রেটটাও কিছুটা পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে সেই ধাক্কা সালাম দেন অধিনায়ক স্মিথ। চতুর্থ উইকেটে এ দুজন ৬.২ ওভারে তুলে নেন ৬২ রান। দারুণ খেলতে থাকা ম্যাক্সওয়েল ১৮ বলে ৩০ রান করে ওয়াসিমের বলে লং অনে ক্যাচ দেন আহমেদ শেহজাদের হাতে। অস্ট্রেলিয়ার রান তখন ১৩.২ ওভারে ৪ উইকেটে ১১৯। বড় ঝড়টা শুরু হয় এর পর থেকে। পঞ্চম উইকেটে শেন ওয়াটসনকে নিয়ে ৬.২ ওভারে আরও ৭২ রান যোগ করেন স্মিথ। শেষ পর্যন্ত ওয়াটসন অপরাজিত ছিলেন ২১ বলে ৪৪ রান করে, ঝোড়ো ইনিংসটা সাজানো ৩ ছক্কা ও ৪ চারে।
পাকিস্তানের হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ওয়াসিম, ৩৫ রানে ২ উইকেট ওয়াহাব রিয়াজের।