টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের রেকর্ড বইয়ের অনেক পাতাতেই দাগ কেটে গেল কালকের মিরপুরের টি–টোয়েন্টি
৪ ওভারে ২০ রান
বাঁহাতি স্পিনারের দেশে বাঁহাতি পেসারের অভাব। ধাঁধাই বলা যায়। সৈয়দ রাসেলের পর অনেক দিনই হাপিত্যেশ করতে হয়েছে ভালো একজন বাঁহাতি পেসারের জন্য। রাসেলের উত্তরসূরি কি মোস্তাফিজুর? শুরুটা কিন্তু রাসেলকেই মনে করিয়ে দিল। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ৪ ওভারে ২০ রান দিয়েছিলেন রাসেল। কাল অভিষেকে মুস্তাফিজও ৪ ওভারে বোলিংয়ে ঠিক ২০ রানই দিলেন। তবে রাসেল যেখানে উইকেট পাননি, ১৯ বছর বয়সী মুস্তাফিজ পেলেন ২ উইকেট।
১২
জিম্বাবুয়ে সিরিজ থেকে দেশের মাটিতে টানা ১২টি আন্তর্জাতিক ম্যাচ জিতল বাংলাদেশ। এর আগে ২০০৬ সালে জিতেছিল টানা আট ম্যাচ।
১২৩
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২৩তম খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। বাঁহাতি তরুণ এই পেসার টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪৪তম খেলোয়াড়, সৌম্য সরকার ৪৫তম।
১৪১/৫
প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১১ সালে মিরপুরেই ৭ উইকেটে সর্বনিম্ন ১৩৫ রান করেছিল পাকিস্তান।
ডায়মন্ড ডাক—কোনো বল না খেলেই আউট হওয়ার পোশাকি নাম। টি-টোয়েন্টির দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কাল অভিষেকে সেই ডায়মন্ড ডাকের দেখা পেলেন সৌম্য সরকার। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে কোনো বল না খেলেই আউট হন অস্ট্রেলিয়ার অ্যাশলি নোফকে (বিপক্ষ নিউজিল্যান্ড, পার্থ ২০০৭)।
২২ বল হাতে রেখে ৭ উইকেটে জয়। উইকেট ও অব্যবহৃত বলের হিসাবে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কালই সবচেয়ে বড় ব্যবধানে জিতল বাংলাদেশ।
সাকিব আল হাসান ও সাব্বির রহমানের অবিছিন্ন ১০৫ রানের জুটি টি-টোয়েন্টিতে চতুর্থ উইকেটে প্রথম ও যেকোনো উইকেটেই বাংলাদেশের পঞ্চম শতরানের জুটি।