টি-টোয়েন্টি বিশ্বকাপে নারী আম্পায়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রস। প্রথম নারী হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। এই বিশ্বকাপের জন্য ২৪ জন আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে। সেখানে স্থান পেয়েছেন দুজন নারী আম্পায়ার। এঁরা দুজন অবশ্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেই দায়িত্ব পালন করবেন। ১৬ মার্চ বিশ্বকাপে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান নারী দল। ওই ম্যাচে আম্পায়ারিং করবেন ক্রস। এই আম্পায়ার অবশ্য বিশ্বকাপের বাছাইপর্বেও দায়িত্ব পেয়েছিলেন। ১৮ মার্চ দ্বিতীয় নারী হিসেবে বিশ্বমঞ্চে আম্পায়ার হিসেবে দাঁড়াবেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচের দায়িত্বে থাকবেন তিনি। এএফপি।