টি-টোয়েন্টিতে অধিনায়ক জাহানারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন জাহানারা আলম। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে দেবেন এই পেসার। জাহানারার ডেপুটি করা হয়েছে আয়েশা রহমানকে। অধিনায়কত্ব হারালেও অলরাউন্ডার সালমা খাতুন আছেন দলে।
এদিকে জাম্বিয়ার লুসাকায় আটকে পড়া জিম্বাবুয়ের মেয়েরা অবশেষে কাল বিকেলে এসে পৌঁছেছেন বাংলাদেশে। আজই কক্সবাজারে যাবে দলটি। সেখানেই আগামীকাল ও ১৯ নভেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচে জাহানারাদের মুখোমুখি হবে জিম্বাবুইয়ানরা।