টি-টোয়েন্টিতে একাই ৩০০!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪টি চার। ১৯টি ছক্কা। ৭২ বলে ৩০০ রান!
এমন অভাবনীয় ব্যাটিং করেছেন দিল্লির ব্যাটসম্যান মোহিত আহলাওয়াত। সেটিও কিনা টি-টোয়েন্টিতে! ট্রিপল সেঞ্চুরি ছোঁয়ার জন্য শেষ ওভারের শেষ পাঁচ বলে দরকার ছিল পাঁচ ছক্কার। সেটিও অবলীলায় করেছেন ২১ বছর বয়সী মোহিত; শেষ ওভারে নিয়েছেন ৩৪ রান। আর তাঁর ‘রেকর্ড’ এই ইনিংসের সুবাদে তাঁর দল মাভি একাদশ তোলে ৪১৬!
রঞ্জিতে দিল্লির প্রতিনিধিত্ব করা মোহিত এমন ব্যাটিং তাণ্ডব দেখিয়েছেন স্থানীয় ফ্রেন্ডস প্রিমিয়ার লিগে। পূর্ব দিল্লির ললিতা গ্রাউন্ডে এদিন তাঁর দল মাভি একাদশের প্রতিপক্ষ ছিল ফ্রেন্ডস একাদশ। এটি স্বীকৃতি কোনো টুর্নামেন্ট নয়। তবু যেকোনো টি-টোয়েন্টিতেই ট্রিপল সেঞ্চুরি করা তো আর যেনতেন কথা নয়। ওয়ান ইন্ডিয়া