প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ৪ উইকেট পেলেন সাকিব আল হাসান। বিপিএলে প্রথম হলেও বিশ্বসেরা অলরাউন্ডার টি-টোয়েন্টিতে এই নিয়ে সাতবার ম্যাচে ৪ উইকেট পেলেন। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসে সাকিবের চেয়ে বেশিবার ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন মাত্র ছয় বোলার। যৌথভাবে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের রহস্যস্পিনার সুনীল নারাইন ও শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। দুজনই ৪ উইকেট নিয়েছেন ১১ বার করে। ১০ বার ৪ উইকেট নিয়ে যৌথভাবে দুইয়ে দুই পাকিস্তানি উমর গুল ও ইয়াসির আরাফাত। ৯ বার ৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার ডার্ক ন্যানেস, ওয়েস্ট ইন্ডিজের রবি রামপল ৮ বার।