টি-টোয়েন্টির বাংলাদেশ

৪১ ম্যাচ। ১১ জয়। ২৯ হার। এই হলো টি-টোয়েন্টির বাংলাদেশ। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অভিযাত্রাকে সংখ্যায় দেখালে কেমন হয়!
১
রানের হিসাবে সবচেয়ে কম ব্যবধানের জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে (বেলফাস্ট, ২০১২)।
১৯০/৫
দলীয় সর্বোচ্চ। বিপক্ষ আয়ারল্যান্ড, ২০১২
৭৮
সর্বনিম্ন স্কোর। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে।
৭৫২
সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের।
৮৮*
সর্বোচ্চ ইনিংস তামিম ইকবালের। বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০১২।
৪৪
সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাকের।
৫/১৩
সেরা বোলিং ইলিয়াস সানির। বিপক্ষ আয়ারল্যান্ড, ২০১২।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম অধিনায়ক শাহরিয়ার নাফীস।
২০০৭ থেকে ২০১০ এই সময়ে টানা ১২টি ম্যাচ হেরেছে বাংলাদেশ
সবচেয়ে বেশি জয় আয়ারল্যান্ডের বিপক্ষে, চার ম্যাচের ৩টিতেই জয়।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শুধু ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ।
সবচেয়ে বেশি ৩৮টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম।
সবচেয়ে বড় অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটি তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর
বাংলাদেশের প্রথম টি–টোয়েন্টির ম্যাচসেরা মাশরাফি