টি-টোয়েন্টির সেরা কোহলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেছন থেকে উঠে এসে সিরিজ জিতেছে দল। পরশু লঙ্কাজয়ের দিনে ভারতের অধিনায়ক বিরাট কোহলি সুখবর শুনেছেন আরেকটি। সেটি টেস্ট নিয়ে নয়, টি-টোয়েন্টি নিয়ে। গত বছরের সেপ্টেম্বরের পর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও কোহলি পুনরুদ্ধার করেছেন টি-টোয়েন্টির ব্যাটিং র্যা ঙ্কিংয়ের এক নম্বর স্থানটি। কোহলি পেছনে ফেলেছেন অ্যারন ফিঞ্চকে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি না খেলার মূল্য দিতে হয়েছে অস্ট্রেলিয়ার ওপেনারকে। ওই ম্যাচ না খেলায় ১৭ পয়েন্ট হারিয়ে ফিঞ্চের পয়েন্ট হয়েছে ৮৫৪, আর কোহলির পয়েন্ট ৮৬১। আইসিসি বিজ্ঞপ্তি।