টি-টোয়েন্টিও ছাড়লেন লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেট লি
ব্রেট লি

আন্তর্জাতিক ক্রিকেটটা বছর দুয়েক আগেই ছেড়েছেন ব্রেট লি। অস্ট্রেলীয় ফাস্ট বোলার এবার ঘোষণা দিলেন সব ধরনের ক্রিকেট ছাড়ার। কাল সিডনি ক্রিকেটে গ্রাউন্ডে অবসরের ঘোষণা দিয়ে লি বলেছেন, এবারের বিগ ব্যাশ লিগটাই শেষ। টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি (৩১০ উইকেট) লি ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর থেকে শুধু টি-টোয়েন্টি লিগেই খেলেছেন। ১৯৯৪-৯৫ মৌসুমে শুরু ৩৮ বছর বয়সী লির প্রথম শ্রেণির ক্যারিয়ার। এএফপি।